
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম এর নেতৃত্বে ৩১ অক্টোবর সোমবার বিজয়া চা-বাগানে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের আয়োজনের অপরাধে ছেলের বাবা ও নানাসহ দু’জনকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, জয়চন্ডী ইউনিয়নের বিজয়া চা-বাগান নিবাসী অনুকুল দেব তার অপ্রাপ্ত বয়স্কা মেয়ে দিতি দেবের বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ইউএনও তাহসিনা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কনের বাবা অনুকুল দেব ও নানা অরুন দেবকে আটক করে বাল্য বিবাহ নিরোধ আইনে উভয়কে ১ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে তাদের কারাগারে প্রেরন করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, পেশকার আজাদুল করিম চৌধুরী, এসআই কানাই লালসহ কুলাউড়া থানা পুলিশ অংশ নেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.