
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের কালুটি চা বাগানের সমীরন রদিাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কর্মধা ইউনিয়নের কালুটি চা বাগানের সমীরন রদিাসের বাড়ি থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন হাসিমপুর গ্রামের তৈমুছ আলীর পুত্র আজির মিয়া (৩৮), বাবনিয়া গ্রামের মফিজ আলীর পুত্র ছালেক মিয়া (৪৫) ও লক্ষীপুর গ্রামের এরশাদ আলীর পুত্র ময়না মিয়া (৬০)। এসময় নগদ ২ হাজার ৯৫০ টাকা ও ৫২পিস তাস উদ্ধার করে পুলিশ।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া খেলা আইনে মামলা দায়ের করে রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.