
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৯০ পিস ইয়াবাসহ মনু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ১৪ জুন রাতে উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের অন্তর্গত টাট্টিউলী নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বুধবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মনু মিয়াকে আটক করেন।
এ সময় তাঁর হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটককৃত মনু মিয়া কুলাউড়া উপজেলার টাট্টিউলী এলাকার মৃত নানু মিয়ার ছেলে। আটককৃত মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.