
এইচ ডি রুবেল॥ কুলাউড়া পৌরসভার আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার ১৬ জুন স্থানীয় এন সি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় শক্তিশালী জয়চন্ডী ইউনিয়ন একাদশের মোকাবেলা করবে বরমচাল ইউনিয়ন একাদশ। দুটি দলে জাতীয় দলের এবং নাইজেরিয়ান ফুটবল খেলোয়াড়রা অংশ নেবেন।
খেলা শেষে পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরণ করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.