
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে কুরবানির হাট, ঈদ ও চামড়া সংরক্ষণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২০ জুন দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহিনা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: মহসিন, পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়াও প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, চামড়া ব্যবসায়ী, ইমামসহ অনেকে।
জেলাপ্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এবছর জেলায় ৮০ হাজার ৬৯২টি পশু কুরবানির জন্য লাগলেও পশু মজুদ আছে ৬২ হাজার ৫২টি। ঘাটতি রয়েছে ১৮ হাজার ৬৪০টি।
তবে তিনি বলেন হয়তো বাহিরের জেলা থেকে এনে তা পুষানো যাবে। ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ৭০০ সদস্য মাঠে থাকবে। অন্যদিকে যানবাহন নিয়ত্রনে আরও ২০০ পুলিশ মোতায়েন থাকবে।
জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৩৪ টি পশুর হাট বসবে। এরমধ্যে স্থায়ী ১৯টি ও অস্থায়ী ১৫টি রয়েছে। শহরের বাহিরে বাস টার্মিনাল এলাকায় এবছরও অস্থায়ী কাচা চামড়ার বাজার বসবে বলে জানানো হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, জেলায় শান্তিশঙ্খলা বজায় রাখতে ও সুষ্ঠভাবে কোরবানির হাট পরিচালনা করতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, চামড়া সংরক্ষণ করতে সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। ৭দিনে আগে ঢাকার বাহিরে থেকে চামড়া ঢাকায় নেয়া যাবেনা।
লবন যাতে পর্যাপ্ত পরিমানে ব্যবসায়ীরা পায় সে ব্যবস্থাও করা হবে। এসময় চামড়া ব্যবসায়ীরা বলেন, টেনারী মালিকদের কাছে তাদের কোটি টাকার উপরে পাওনা রয়েছে। গত বছরেও তারা লোকসান গুনতে হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.