
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের ওয়েষ্টার্ন রেষ্টুরেন্টের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব এ. এস আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখলাকুল আম্বিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডা: আব্দুল মুহিত চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, নূরজাহান সোয়ারা, হাফিজ মির্জা শামীম আহমদ, সৈয়াদা ইয়াছমীন নাহার, মো: ইকবাল হোসেন, ফয়ছল আহমদ, এস এম উমেদ আলী, মসুদ আহমদ, শিরিন আক্তার প্রমুখ।
সভায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্নীতি বিরোধী কিছু পদক্ষেপ গ্রহনের উদ্যোগ নেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.