
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৪ জুন সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা প্রাঙ্গনে পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে এসব চাল বিতরন করেণ সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।
ছাত্রনেতা সাইফুল ইসলামরে সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুলসহ পৌর কাউন্সিলরবৃন্দ।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.