
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ৩০০ গ্রাম গাঁজাসহ নিজাম উদ্দিন টিপু (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ২৩ জুন রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর (বেরীগাঁও) মনু নদীর চাতলা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের অন্তর্গত সঞ্জরপুর (বেরীগাঁও) মনু নদীর চাতলা ব্রীজ নামক এলাকা থেকে মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন টিপু কে আটক করেন।
এ সময় তাঁর হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত নিজাম উদ্দিন টিপু সঞ্জরপুর (বেরিগাঁও) এলাকার মোঃ নাজির উদ্দিনের ছেলে।
শনিবার ২৪ জুন তাঁর বিরুদ্ধে কুলাউড়ায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.