
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শেরপুর সড়কের কাজিবাজার এলাকায় টমটমের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মজনু আহমদ (৪২)। তিনি পেশায় একজন ডেকরেটার্স ব্যবসায়ী।
সোমবার ২৬ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে শেরপুর সড়কের কাজিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। মজনু আহমদ মৌলভীবাজার শহরের সিএমবি কোয়াটারে বসবাস করে আসছিলেন।
জানা যায়, সন্ধ্যায় মজনু আহমদ মোটরসাইকেল যোগে তার ব্যবসা প্রতিষ্ঠান শেরপুর এলাকায় যাচ্ছিলেন। পথে কাজিরবাজার এলাকায় একটি টমটমের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.