
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুনের দায়ের করা চাঁদাবাজীর মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনুকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে ডিবি পুলিশ।
জানা যায়, মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও পরবর্তীতে চাদাঁ দাবি করার অভিযোগ এনে উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন বাদী হয়ে গত ১৭ জুন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনুসহ ৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ৬ জুলাই রাতে উপজেলার নওয়াবাজার এলাকা থেকে মৌলভীবাজার ডিবি পুলিশ মতিউর রহমান চুনুকে গ্রেফতার করে।
উল্লেখ্য-পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন থেকে মামুনুর রশীদ মামুন গংদের সাথে মতিউর রহমান চুনু গংদের বিরোধ চলে আসছিল।
মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, জুড়ী থানায় দায়ের করা মামলার আসামীকে গ্রেফতার করে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.