
স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন অপরাধে সাথে জড়িত ৭ জনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃত ৭ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার ১২ জুলাই রাতে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনূর রশীদ’র নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান’র সার্বিক দিক নির্দেশনায় মডেল থানা পুলিশের পৃথক টিমের অভিযানে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে একজন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে সাথে ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন আল আমিন, মো. আলমগীর হোসেন (৪০), আব্দুর রহিম অরফে বাদশা (২৯), রিপন মিয়া (৪০) কে আটক করা হয়।
এছাড়াও সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মৌলভী চা বাগানের জুয়ার আসরে অভিযান চালিয়ে মস্তাই মিয়া (৪০), মো. আব্দুল আজিজ (৩৮), ও মো. দুলাল মিয়া (৩০) নামের ৩ জুয়াড়ীকে আটক করে পুলিশ।
আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা জুয়া খেলা আইনে মামলা দায়ের করা হয়েছে। মৌলভীবাজা মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনূর রশীদ চৌধুরী জানান, জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মডেল থানা পুলিশ বদ্ধপরিকর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.