
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে প্রয়াত বর্ষিয়ান নেতার কবর জিয়ারত করলেন বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।
২ নভেম্বর বুধবার বিকেলে অধ্যাপক রফিকুর রহমান শতাধিক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রথমে আলীনগর ইউনিয়নের গকুলনগর গ্রামে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন এবং সন্ধ্যায় শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী কবরস্থানে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক বেলায়েত আলী মাষ্টারের কবর জিয়ারত করেন। পরে শমশেরনগর বাজারে প্রয়াত আওয়ামীলীগ নেতা বেলায়েত আলী মাষ্টারের পরিবার সদস্যদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডসদ্দেক আলী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, জেলা যুবলীগ সদস্য আব্দুল বাছিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। শমশেরনগরে বাংলাদেশ আওয়ামীলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করেন শমশেরনগর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.