
হারিস মোহাম্মদ॥ জুড়ীতে ৪’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ১৪ জুলাই রাতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের নুর মিয়ার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা গাঁজাসহ জসিম মিয়া (৩৬) কে নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের নুর মিয়ার বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে ২০৫ টি পুড়িয়ায় মুড়ানো ৪’শ গ্রাম গাজাঁসহ নুর মিয়ার ছেলে জসিমকে আটক করনে।
জানা গেছে, জসিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত।
মুঠোফোনে যোগাযোগ করা হলে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.