
শংকর দুলাল দব॥ রাজনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুলাই রাজনগরস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের পরোক্ষ ভোটে আগামী ৩ বছরের জন্য মনোজ রায় সভাপতি ও বিশ্বজিৎ দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ।
সংগঠনের আহ্বায়ক বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে ও সদস্য সচিব বিশ্বজিৎ দেব এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ দেবাশীষ দাশের সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সমন্বয়কারী এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে মধু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ফতেহপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পাচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, উত্তরভাগ ইউপি চেয়ারম্যান দীগেন্দ্র চন্দ্র সরকার চঞ্চল, সিলেট মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাবুল দেব, জেলা মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী মায়া চৌধূরী, সাধারণ সম্পাদক সীমা দাশ, রাজনগর মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী পারুল দেব, কেতকী ভট্টাচার্য। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.