
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার উত্তর বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৩৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সোমবার ১৭ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার এ অভিযান পরিচালনা করেন। তাকে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগীতা করে।
প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। অভিযানে কুলাউড়া কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুর রহমান খোন্দকার জানান, অভিযানে ৩ টি দোকান থেকে মোট ১৩৪ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
এ সময় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.