
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগমের সভাপতিত্বে ২ নভেম্বর বুধবার উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর এক সভা তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর পুর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা সদস্যাদের উপস্থিতিতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নেহার বেগমকে সভাপতি ও রাউৎগাও ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার হেপী বেগমকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন শরীফপুর ইউপির মহিলা মেম্বার বিশখা কানু সহ-সভাপতি, বরমচাল ইউপির মহিলা মেম্বার শেফালী বেগম কোষাধ্যক্ষ এবং কুলাউড়া পৌরসভার মহিলা কাইন্সিলার আনোয়ারা বেগম, কর্মধা মহিলা মেম্বার লক্ষী রানী গোয়ালা, হাজীপুর মহিলা মেম্বার মাধবী রানী দেব, পৃথিমপাশা মহিলা মেম্বার মোছাঃ আমিনা খাতুন, রাউৎগাও মহিলা মেম্বার কলি রানী চৌধুরী, কুলাউড়া ইউপির মহিলা মেম্বার বিভা রানী দেবী ও কাদিপুর মহিলা মেম্বার রেখা রানী দাসকে নির্বাহী সদস্য করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.