
স্টাফ রিপোর্টার॥ দেশ পরিচালনায় ব্যর্থ এ সরকারের অবিলম্বে পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মী ও উলামায়ে কেরামের নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।
রোববার ৩০ জুুলাই বিকেলে শহরের মৌলভীবাজার-সিলেট রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, পৌর শাখার আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরী, সদর উপজেলা শাখার সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবির শহর সভাপতি জিল্লুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, আপনারা বিগত সময় থেকে লক্ষ্য করছেন বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সকল বিরোধী দল মতকে গায়ের জোরে রাস্তা থেকে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।
এখনও সেটা অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই গণতান্ত্রিক আন্দোলন শক্তি প্রয়োগ করে দমন করা যায় না।
আজকের বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক মহল সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। সরকারের পতন নিশ্চিত করে জনতার বিজয় সুনিশ্চত হবে ইনশাআল্লাহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.