
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় প্রকাশ্যে মদ্যপানের অপরাধে
৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত দু’জনকে ৭দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন। দ- প্রাপ্তরা হলেন উপজেলার রফিনগর গ্রামের নূর আহমদের ছেলে তায়েফ আহমদ (২৫) ও মৃত মন্তজির আলীর ছেলে আজিম উদ্দিন (৫০)।
জানা গেছে, উপজেলার রফিনগর এলাকায় বৃহস্পতিবার ৩ নভেম্বর রাতে তায়েফ আহমদ ও আজিম উদ্দিন প্রকাশ্যে মদ্যপান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেপ্তার করে। রাতেই ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১০ (২) ধারা লঙ্ঘন করায় ২২ (ঘ) ধারায় উভয়কে ৭দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.