
শংকর দুলাল দেব॥ রাজনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ আগষ্ট উপজেলার মনসুরনগর আফজালিয়া এস্টেট স্পোর্টস একাডেমী মাঠে হীড বাংলাদেশ (সিলেট অঞ্চল) এ খেলার আয়োজন করে।
এতে মনসুরনগর আদর্শ স্পোর্টিং ক্লাব লাল দল ও সাদা দল অংশগ্রহণ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের রিজিওনাল অফিসার মোঃ দীল ইসলাম।
হীড বাংলাদেশ মনসুরনগর ইউনিয়নের সমৃদ্ধি কো-অর্ডিনেটর মোঃ আমীনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর কোচ ও রাজনগর ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি নিবারণ ঘোষ ভজন, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাফুফের রেফারি শংকর দুলাল দেব, মনসুরনগর ইউপি সদস্য মোঃ তছকির মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.