
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন মোজাহিদকে দায়িত্বপ্রাপ্ত আহবায়ক হিসেবে ঘোষণা করেছে জেলা ছাত্রদল।
সোমবার ৭ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মোঃ রাকিব আহমদ সাক্ষরিত দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার পৌর শাখার আহবায়ক আজগর আলী স্থায়ীভাবে প্রবাস গমন করায় দলীয় কার্যক্রমের গতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষার জন্য ১ম যুগ্ম আহবায়ক মোঃ ইসমাইল হোসেন মোজাহিদকে দায়িত্বপ্রাপ্ত আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.