
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন, নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ আগস্ট এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
প্রধান অতিথি নেছার আহমদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাতেন।
এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তাা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তার ফল হিসেবে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরীফ উদ্দিন, মৌলভীবাজার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন প্রমূখ।
মৌলভীবাজার জেলায় মোট ৯০ জনকে সেলাই মেশিন বিতরণ ও ৭৫ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.