
সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজারে মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি ও সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ আগষ্ট দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, সিভিল সার্জন মোঃ জালাল উদ্দিন মোরশেদ, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন।
উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.