
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পাহাড়ী টিলায় আরও জঙ্গি আস্তানার সন্ধান ও বিপুলসংখ্যক গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানায় জেলা পুলিশ।
মঙ্গলবার ১৫ আগষ্ট সকাল ৭ টার দিকে কর্মধা ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গন থেকে ১০টি সিএনজি অটোরিক্সা যোগে আটককৃত ১৭ জঙ্গির মধ্যে ৩ জনকে নিয়ে অভিযানে নামে কাউন্টার টেরোরিজম ইউনিট।
তারা প্রথমে কালাপাহাড় সহ কয়েকটি পাহাড়ী এলাকায় এ অভিযান করে। অভিযান দুপুর ২টার দিকে শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধতন কর্মকর্তারা।
জনতার হাতে সোমবার সকালে আটককৃত ১৭ জন জঙ্গীকে ওই দিন রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেওয়ার পর আজ সকালে অভিযানে নামে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.