
স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তি, সুস্বাস্থ্য ও সুস্থতা কামনায় মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ আগস্ট বাদ যোহর জেলা শহরের পশ্চিম বাজার জামে মসজিদে এ দোয়া, মিলাদ মাহফিল ও শিরণি বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাহ উর রহমান, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অলিউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্র নেতা জাকির হোসেন উজ্জ্বল, জেলা কৃষক দলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, জেলা স্বেচ্ছাসেবক সেবকদলের নবগঠিত কমিটির আহবায়ক জিএমএ মুক্তাদির রাজু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি সালাম আহমদ জিতু, শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, সদর থানা যুবদলের আহবায়ক আমীর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহেমদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.