
সালেহ আহমদ (স'লিপক)॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিক উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ আগষ্ট সকালে পৌরসভা মিলনায়তনে কাউন্সিলর মোঃ জালাল আহমদ’ুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
পৌরসভা ষ্টোর কিপার মোঃ রুমেল আহমদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তাগণ এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.