
ফয়ছল মনসুর॥ শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোকদিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন বাংলাদেশ ইউনিটের পক্ষ থেকে এক ভ্যার্চ্যুয়ালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৯ আগস্ট এ ভ্যার্চ্যুয়ালি আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের বাংলাদেশ ইউনিটের ইউনিটের সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ এম বদরোদ্দোজা।
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন ও সহ-সভাপতি মোহাম্মদ শামস্ উল ইসলাম’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, কেন্দ্রীয় সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অরুপ রতন চৌধুরী, আব্দুল মোনায়েম নেহরু, এনামুল হক চৌধুরী জালাল, প্রফেসার ডা. মামুন আল মাহতাব সপ্নীল, কোষাধ্যক্ষ জিসনু রায় চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামিম আলম কোরেশী, বদরুল ইসলাম সুয়েব, মো. এ বি সিদ্দিক, মো. মুক্তাদীর ইবনে সালাম, ড. সৈয়দ শাহ এমরানসহ দেশে-বিদেশে বসবাসকারী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভার একমাত্র এজান্ডা শোক দিবসের আলোচনায় সকলে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতিচারণ ও স্বপরিবারে ঘাতকদের হাতে শহীদ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.