
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২’শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজি।
শনিবার ১৯ আগস্ট দুপুরে শহরের শমসেরনগর রোডস্থ ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠানে এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ক্রিয়েশন ইনস্টিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ওয়াসিম আহমেদ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, ইম্পিরিয়েল কলেজ মৌলভীবাজারের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজমুল হক সেলিম, দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।
শিক্ষার্থী প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওয়াসিম আহমেদ নিশান জানান, প্রথমবারের মতো ক্রিয়েশন ইন্সটিটিউট অব টেকনোলজির আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এখন থেকে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.