
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় নিখোঁজের এক মাস পর এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানাপুলিশ। শবিবার ১৯ আগস্ট সুনামগঞ্জ জেলার ফেনারবাঁক গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার ১০ জুলাই সকালে উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর থেকে মাদ্রাসা ছাত্র কাউছার আলী (১৪) নিখোঁজ হয়।
রোববার ১৩ আগস্ট নিখোঁজ হওয়ার ঘটনায় কাউছার আলীর বাবা নির্মান আলী কুলাউড়ায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং-৬৭৩।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলার ফেনারবাঁক গ্রামের ফজলুল কাদের চৌধুরী তৌফিক’র সহযোগীতায় নিখোঁজ শিশু কাউছার আলীকে উদ্ধার করে তাঁর দাদী মনিকা বিবির কাছে হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.