
স্টাফ রিপোর্টার॥ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও স্বৈরাচারী সরকারের পদত্যাগের একদফা আন্দোলনকে বেগবান ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৩ টি ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
আখলিবুন্নেছা সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করে জেলা বিএনপির সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আসিক মোসাররফ।
আহবায়ক কমিটির সদস্য শামীম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলার বিএনপির যুগ্ম আহবায়ক বকশী মিছবাহ উর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি শওকতুল ইসলাম শকু, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, বিএনপি নেতা সাইফুল আলম চৌধুরী, এম এ মজিদ, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মারুফ আহমেদ, বিএনপি নেতা রেদোয়ান খাঁন, আব্দুল জলিল জামাল, কমর উদ্দিন আহমদ কমরু, হাজী রফিক মিয়া, আব্দুল মুহিত বাবলু, সাইফুর রহমান। এছাড়াও ১৩ ইউপি থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনাসহ এক দফার দাবির আন্দোলনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে সাংগঠনিক শক্তির বৃদ্ধির বিকল্প নেই।
বর্তমান আহবায়ক কমিটির মাধ্যমে তৃণমূল থেকে উপজেলা পর্যায়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখতে পারেন এমন নেতৃত্ব কমিটিতে স্থান দিতে হবে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিসহ অন্যান্য দাবির চলমান আন্দোলনকে আরও এগিয়ে নিতে হবে।
যাতে রাজপথের গণআন্দোলনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকার বিদায় নেন।
এছাড়া প্রতিনিধি সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নেতৃত্ব নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙ্গে যারা অশালীন বক্তব্য রেখেছেন এবং ঔদ্ব্যত আচরণ করেছেন তাদেরকে তিরস্কার করা হয়।
এবং আগামী এক মাসের মধ্যে সকল ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষ করে উপজেলা বিএনপির সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ১২ আগষ্ট কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সভা কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ওই সভায় ১৩টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে সকল ইউনিয়নে দুইজন করে সমন্বয়কের নাম ঘোষণা করা হয়।
তারা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নাম সুপারিশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.