
স্টাফ রিপোর্টার॥ হযরত মাওলানা মামুনুল হকসহ ওলামায়ে কেরামের মুক্তি, আলেম-ওলামা ও তওহিদী জনতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাইখুল হাদিস পরিষদ মৌলভীবাজার জেলা শাখা।
সোমবার ২১ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শাইখুল হাদীস পরিষদের জেলা শাখার আহবায়ক মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমীর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, মাওলানা ইসলাম উদ্দীন, মাওলানা লুৎফর রহমান কামালী, মাওলানা শামসুল ইসলাম ওলিপূরী, মাওলানা রহমত আলী, মাওলানা আল আমিন আহমেদ, মাওলানা মুহাম্মদ বিন বাশার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.