
স্টাফ রিপোর্টার॥ ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ সকলের রুহের মাগফিরাত কামনায় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ আগস্ট দুপুরে পৌর হলরুমে পৌর আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ আতাউর রহমান লোকমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদ। সভায় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র প্রতিবাদ এবং রক্তস্নাত এইদিনের শোককে শক্তিতে রূপান্তর করে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.