
সালেহ আহমদ (স'লিপক)॥ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ’র উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক দিনব্যাপী রির্সোস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের উপস্থিতিতে প্রশিক্ষণে জেলার দুই শতাধিক বাস, সিএনজি, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক অংশগ্রহণ করেন।
রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বিআরটিএ মৌলভীবাজারের সহকারী পরিচালক হাবিবুর রহমান, পরিদর্শক শেখ আব্দুল ওয়াহিদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুরাদে আলম ও ট্রাফিক ইন্সপেক্টর মারিকুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.