
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অনিয়ম এবং অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী সংগঠন।
বুধবার ৩০ আগষ্ট দুপুরে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন শুরুর কিছু সময় পর পুলিশ বাঁধা দেয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃস্থানীয়দের পুলিশের সাথে বাক-বিতন্ডতা হয়। পুলিশের বাঁধায় স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা মানববন্ধন থেকে চলে যান।
পরে তারা বিশেজ্ঞ ডাক্তার সংকট নিরসন, বিভিন্ন পরিক্ষার যন্ত্রপাতি সচল করা, আউটডোর-ইনডোরের চিকিৎসা সেবার মান উন্নয়ন, হাসপাতালের ভেতর সিন্ডিকেট বন্ধ ও পরিষ্কার-পরিছন্নতার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী, এম মুহিবুর রহমান, নজরুল ইসলাম কয়ছর, মোঃ ইকবাল সহ অন্যন্যরা।
স্মারক লিপি আরও উল্লেখ করেন, জেলার ২৫ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সদর হাসপাতালে ১৬টি চিকিৎসক পদশূন্য, প্রশিক্ষিত অপারেটর না থাকা, ভিতর ও বাহিরে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগিদের নিম্নমানের খাবার সাপ্লাই, প্রয়োজনীয় ঔষধ না পাওয়া, মর্গ হাউজের নানান সংকট, বিভিন্ন টেস্টের ক্ষেত্রে হাসাপাতালে কর্তব্যরত নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে বেসরকারী পেথোলজিতে পাঠিয়ে দেয়া। এছাড়া রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহার।
পুলিশের বাঁধার কারণ হিসেবে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) ইয়াসিন রাসেল বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তারা মানববন্ধন করতে পারে নাই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.