
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম সংক্ষিপ্ত সফরে কাতার যাচ্ছেন।
বৃহস্পতিবার ৩১ আগস্ট রাতে ইউএস বাংলার একটি ফ্লাইটে কাতারের দোহার উদ্দেশ্যে তিনি সিলেট এমএমজি ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করেন। আগামী ১৫ সেপ্টেম্বর জামায়াত নেতা এমাদুল ইসলামের দেশে ফেরার কথা রয়েছে।
জানা গেছে, কাতারে অবস্থানকালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম কাতারস্থ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
এছাড়া তিনি কাতারস্থ বড়লেখার প্রবাসীদের সাথে বড়লেখাবাসীর উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড বিষয়ে পৃথকভাবে মতবিনিময় সভা করবেন।
বড়লেখার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম তার এই কাতার সফর শেষে সুস্থভাবে দেশে ফেরার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.