
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির দু’গ্রুপে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে।
এ উপলক্ষে শুক্রবার ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজীর কাজ্বী বাড়িতে জেলা বিএনপি অনুমোদিত কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া শফি।
কমলগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপি নেতা মুজিবুর রহমান মুকুল, মছদ্দর আলী, ইয়াকুব আলী সিরাজী শহিদ, মো. মোতাহের আলী, জাহাঙ্গীর মুন্না রানা, হারিস উর রহমান, মোত্তাকিন আহমদ, গোলাম রাব্বী প্রমুখ। আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.