
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারিসহ ৩ শিবির নেতাকে আটক করেছে।
শনিবার ২ সেপ্টেম্বর বিকেলে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।
৩ শিবির নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান শনিবার সন্ধ্যায় জানান, ‘জামায়াত-শিবির নেতাকর্মীরা মাদ্রাসা এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ নাশকতার পরিকল্পনা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.