
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ১২৫ পিস ইয়াবাসহ রাজন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ২ সেপ্টেম্বর রাতে উপজেলার ৪নং জয়চন্ডি ইউনিয়নের অন্তর্গত আছুরীঘাট পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজন আলী উপজেলার জয়পাশা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার উপরিদর্শক (এসআই) সালাউদ্দীন মিফতা সঙ্গীয় অফিসার ও পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪নং জয়চন্ডি ইউনিয়নের অন্তর্গত আছুরীঘাট পয়েন্টের যাত্রী ছাউনীর সামনে কুলাউড়া-জুড়ী গামী সড়ক এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাজন আলীকে গ্রেফতার করেন।
এ সময় তাঁর কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রাজন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে ১১-১২ মামলা আদালতে বিচারাধীন আছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.