
তোফায়েল আহমেদ পাপ্পু, দুবাই॥ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় অগ্নিদগ্ধের ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ব্যাক্তি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি গ্রামের শামছুদ্দিন বেপারী বাড়ির মো. আবদুল্লাহর ছেলে মো. ইউছুফ হোসেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর ভাই দুবাই প্রবাসী দিদার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন তার ভাই অগ্নিদগ্ধের ২৩ দিন পর মৃত্যু হয়েছে। শুক্রবার ১ সেপ্টেম্বর সকালে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, গত ৯ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকার একটি কারখানায় কাজ করার সময় অগ্নিকান্ডে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর থেকে তিনি শারজাহ এলাকায় কুয়েতি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে দেশের বাড়িতে ইউসুফের মামা হফুজা খাতুন ও স্ত্রী আছমা বেগম কান্নাকাটি করে বলছেন দুই বছর চার মাস আগে ৩ লাখ টাকা ঋণ নিয়ে কর্মের সন্ধানেই উসুফ ভিজিট ভিসায় দুবাই যান।
কিন্তু আকামানা থাকায় তিনি বিভিন্ন স্থানে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়িতেও ঠিকমতো টাকা-পয়সাপাঠাতে পারতেন না।
নিহতের ভাই দিদার হোসেন বলেন, ইউছুফের মরদেহ দেশে নেয়ার চেষ্টা করছি। আকামানা থাকায় একটু সময় লাগতে পারে।
ইউসুফের মামা হফুজা বেগম বলেন, ঋণ নিয়ে ইউছুফ বিদেশে গেছে। এখনো এক টাকাও পরিশোধ করতে পারেনি।
এর মধ্যেই আমার ছেলেটা আগুনে পুড়ে মারা গেল। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ইয়াসিন আরাফাত (১১) ও তাহসিন (৫) রয়েছে। আমার নাতিগুলো এতিম হয়ে গেল।
শেষ বারের মতো আমরা ইউছুফের মুখটা দেখতে চাই। এতে তাকে ফিরিয়ে আনতে আমাদের দেশের সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ জানাচ্ছি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের কমিউনিটি নেতারাও নিহত ইউছুফের লাশ দেশে দ্রুত পাঠানোর চেষ্ঠা করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.