
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের গীর্জাপাড়া ইউনাইটেড ফুটসাল ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর মেগা ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর শহরের কাশীনাথ আলাউদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তপন পাল তপু, কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালক সালেহ আকরাম রিপন, সাবেক ছাত্রনেতা রনি ব্রহ্ম।
ফাইনাল খেলায় গীর্জাপাড়া ক্লাব বনাম মাইজপাড়া ক্লাব অংশগ্রহণ করে। খেলায় ১-১ গোলে সমতা হলে শেষের দিকে একটি গোলকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.