
স্টাফ রিপোর্টার॥ মোকামবাজার ফুটবল সুপার লীগ সিজন-১ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩ টায় মোকামবাজার ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
মোকামবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল ইসলাম, ১২নং গিয়াসনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিলা মিয়া, প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ড মেম্বার কয়েছ আহমদ, মোকামবাজার স্পোর্টিং ক্লাবের উপদেষ্ঠা সুরমান আলী, মোকামবাজার পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, কাজল মিয়া, ১২নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদ আহমদ, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ কাসেম আলী, বিশিষ্ঠ ক্রীড়াপ্রেমী হাজী রুসন আহমদ।

ফাইনাল খেলায় ফাইনাল অংশগ্রহণ করে গোমড়া ফুটবল ক্লাব তিশা এফসি বনাম মোকামবাজার ফুটবল সুপার লীগ।
পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। ১ম পুরষ্কার হিসেবে ছিলো একটি আকর্ষনীয় ফ্রিজ ও ২য় পুরষ্কার একটি এলইডি টিভি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.