
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ১৭ সেপ্টেম্বর ভোরে থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬২০লিটার দেশীয় চোলাইমদসহ ৬জন, ২৪ পিস ইয়াবাসহ ১ জন, ৪ বোতল বিদেশিমদসহ ১ জন, পরোয়ানাভুক্ত ১জন, নিয়মিত মামলার ১ জন ও পুলিশ আইনের ৩৪ ধারার ১ আসামিসহ মোট ১১ আসামি গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৬২০ লিটার চোলাইমদসহ মনিলাল রবিদাস (৫০), শংকর রবিদাস (৬০), কমল কেওট (৪০), মো. আজিম (৫০), সুকুমার সূত্রধর (৬০), নারদ রবিদাস (৫০), ২৪ পিস ইয়াবাসহ মো. টিপু মিয়া (৩৩), ৪ বোতল বিদেশি মদসহ চন্দন রবিদাস (৩৩), সিআর-১২৯/২৩ (শ্রী:)’র পরোয়ানামূলে, জাহির আলী, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৯)২৩ইং মুলে মো. শামীম মিয়া (৪০) ও জাহাঙ্গীর মিয়া (৩০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদান জানান, গ্রেপ্তারকৃত ১১ আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.