
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ইয়বাসহ মোঃ আজাদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ১৭ সেপ্টেম্বর কুলাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি কলোনী থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার কুলাউড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার জয়পাশা গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আজাদ মিয়াকে আটক করে। এ সময় তাঁর হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আজাদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার ১৮ সেপ্টেম্বর আদালদের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.