
আব্দুর রব॥ বড়লেখায় ‘নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশন’ মঙ্গলবার দুপুরে ফেডারেশনের হতদরিদ্র, সাধারণ প্রতিবন্ধী ও কুষ্ঠ আক্রান্ত পরিবারের ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা (আর্থিক) প্রদান করেছে।
উক্ত শিক্ষা সহায়তার অর্থায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’।
একই অনুষ্ঠানে সংস্থাটি নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগকে অনুদানের চেক প্রদান করেছে।
ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও ‘নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশন’র জেলা সমন্বয়কারী অনিক ধর ও বিকাশ কুমার দাশের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত শিক্ষা সহায়তা ও চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাংবাদিক আব্দুর রব, নিউ সমনবাগ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি বিষ্ণু সাওতাল ও সাধারণ সম্পাদক রবি সাঁওতাল প্রমুখ।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, এ কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন যাত্রার মান্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি হতদরিদ্র একজন কুষ্ঠ আক্রান্ত রোগীর সরকারি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.