
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় দেশীয় তৈরি চোলাই মদসহ কৃষ্ণ বাউরী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর রাতে বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (চাম্পাতল লাইন) এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল চা বাগান (চাম্পাতল লাইন) এলাকা থেকে মাদক ব্যবসায়ী কৃষ্ণ বাউরীকে আটক করা হয়।
এ সময় তাঁর বসত ঘর থেকে ২২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে পুলিশ। আটককৃ কৃষ্ণ বাউরী বরমচাল চা বাগান (চাম্পাতল লাইন)’র মৃত সদানন্দ বাউরী ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী কৃষ্ণ বাউরীসহ পলাতক আসামী চৈতন্য দাশ চৈতন’র বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.