
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ইয়াজিদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধা গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ২ টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
তিনি বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ওই ঘটনায় আহত তাঁর ছেলে ইব্রাহিম আলী (৪২) ও ভাতিজা হাবিবুর রহমান (৪৩)গুরুত্বর আহত হলে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের ছেলে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এস এম শামসুদ্দিন অভিযোগ করেন জমিজমা নিয়ে এলাকার কাদির’র ছেলেদের সাথে তাদের বিরোধ চলছিলো।
ওই দিন ঘটনার জের ধরে দুপুরে কাদির মিয়ার ছেলে আব্দুল মালিকের নেতৃত্বে তার পিতা বীর মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলীর ওপর সন্তাসী হামলা করা হয়।
এসময় মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এসে গুরুতর আহত হন ইব্রাহিম ও হাবিব। এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম ও হাবিবকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন।
এব্যাপারে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুস ছালেক জানান, মুক্তিযোদ্ধার পরিবার আমাকে ফোনে এই ঘটনা জানালে আমি থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.