বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা ৮ নভেম্বর মঙ্গলবার স্কুল হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন। সভায় স্কুলের পক্ষ থেকে হুইপ শাহাব উদ্দিন এমপিকে সংবর্ধনাও দেয়া হয়।
স্কুলের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও প্রধান মাকসুদুর রহমান ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত’র যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন এমপি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, স্কুলের ভূমি দাতা বিরেন্দ্র চন্দ্র দেবনাথ, হাজী আব্দুস সাত্তার, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল¬াহ, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন। অনুষ্ঠানের শুরুতে ও সাবেক পৌর মেয়র প্রয়াত আব্দুল মালিক এবং স্কুল কমিটির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল লতিফ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.