
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত জসিম প্রকাশিত জাসিম মিয়াকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত জসিম প্রকাশিত জাসিম মিয়া কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রাবন প্রকাশিত ছাবন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ চৌধুরী, মহাদেব বাছাড় ও পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই)পরিমল চন্দ্র শীল’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধিক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়া এর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় বিভিন্ন ধারায় ৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধিক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। শুক্রবার তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.