
আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলার মশরিয়া এমদাদিয়া আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে ফ্রি চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ কমিটির বাস্তবায়নে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে শাখার আয়োজন করে।
বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের ফ্রী চক্ষু রোগের চিকিৎসা সেবার ধারাবাহিকতায় সাব্বির আহমদ কোরেশী সাজুর সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রী চক্ষু রোগের চিকিৎসা সেবার ১৪ তম কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ কমিটির সভাপতি ছালিক আহমদ সিদ্দিকী সভাপতিত্ব করেন।
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ কমিটির ক্রীড়া সম্পাদক তুষার নিজামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান ও মশরিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মশরিয়া এমদাদিয়া আলিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির, সদস্য মাওলানা আব্দুল করিম, রাজনগর প্রেসক্লাবের সভাপতি ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে বাংলাদেশ কমিটির সহ-সভাপতি আউয়াল কালাম বেগ, সদস্য হারন মিয়া, মশরিয়া আলিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শাহ আফজল আলী, বাহরাম খান তোফায়েল আহমেদ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক মন্ডলী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বিএনএসবি চক্ষু হাসপাতাল মাতারকাপন মৌলভীবাজারের বিশেষজ্ঞ ডাক্তাররা শতাধিক শিক্ষার্থীকে সকল প্রকার চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.