
সালেহ আহমদ (স'লিপক)॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজনগর উপজেলার তারাপাশায় প্রতিবছরের ন্যায় এবারও মাওলানা ওলীউর রহমানে সভাপতিত্বে ও নেতৃত্বে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর সকল ১০টায় মাদরাসা থেকে একটি বিশাল জুলুস বের হয়ে তারাপাশ-পরিপাশা মেইন সড়ক পদক্ষিণ করে গ্রাম তারাপাশা দিয়ে পূণরায় মাদরাসায় ফিরে আসে।
জাবালে নূর রহমানিয়া মডেল দাখিল মাদরাসা আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামাগণ, আপামর সুন্নী জনতা এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলুসের পরে মাদরাসার পৃষ্ঠপোষক মাওলানা ওলীউর রহমান দেশ ও জাতীর কল্যাণে মোনাজাত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.