
স্টাফ রিপোর্টার॥ “স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকা শক্তি” এ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
সোমবার ২ অক্টোবর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সরকার দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল একটি জনগোষ্ঠীকে পুনর্বাসন করছে, যা গোটাবিশ্বে ছিন্নমূল ও অসহায় মানুষের দারিদ্র্য বিমোচনের ধারণার ক্ষেত্রে একটি নতুন ধারা সৃষ্টি করেছে।
নগর ও গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূরী করণের লক্ষ্যে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.